বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিশোরকণ্ঠ ফাউন্ডেশন জেলা শাখা আয়োজিত ঐতিহ্যবাহী ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন। পরিচালনা করেন পরিচালক জনাব মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান, আনিসুর রহমান, জাহিদ হাসান রানা, হাফেজ সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, নাজমুল হাসান ও আব্দুস সামাদসহ আরও অনেকে। এছাড়া ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা অংশ নেন।

আগামী ৩১ অক্টোবর জেলাজুড়ে সর্ববৃহৎ এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সততা ও দক্ষতায় গড়ে তুলতে চাই।” ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, “বর্তমান যুগ জ্ঞানের যুগ। শিক্ষার্থীদের শাণিত মেধা ও নিরলস পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।”

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি থাকবে ক্লাস টপারদের জন্য সাতটি বাইসাইকেল ও আকর্ষণীয় পুরস্কার।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা জেলার তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের স্কুল-মাদরাসা থেকে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। স্কুল প্রতিনিধিদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
যোগাযোগ : মতিউর রহমান – ০১৯০৫০১৫০৪৪।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২