শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কঠোর নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পাশাপাশি ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং চালালে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনার্স-মাস্টার্স, কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ‘শিক্ষার মনোনয়ন করণীয়’শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ।

সাতক্ষীরার জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। বর্তমানে কোচিং অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে, তবে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোনিবেশ করানো প্রয়োজন।

এছাড়া পরীক্ষায় ১০০ শতাংশ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দিকেও জোর দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত