সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান, ভূয়া ডাক্তারসহ তিনজনের কারাদন্ড ও জরিমানা

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তারসহ তিনজনকে কারাদন্ড ও একইসাথে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দূপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সদর হাসপাতাল মোড় এলাকায় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া ডাক্তার সেজে প্রতারনার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাস কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য শেফা ডায়াগানস্টিক সেন্টার এর মালিক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম অপরাধ করে আসছে বলে একাধিক সূত্রে জানাযায়।

এবিষয়ে একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদককে বলেন আবু বক্কর শিদ্দিক এর বাড়ি কুষ্টিয়া জেলায় অথচ সে সাতক্ষীরা মানুষের চিকিৎসার নামে প্রতারণা সহ নানান অপরাধ করে পার পেয়ে যায় শুধু তাই নয় সাতক্ষীরা কথিত ক্লিনিক মালিক সমিতির নেতা পরিচয়ে সব সময় নিয়েকে জাহির করে সকল ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক অবৈধ কাজের শিকৃতি দেয় ঐ সিদ্দিক।

তার প্রমাণ শরুপ প্রশাসন হাতে নাতে ধরেছে। একটি সূত্রের দাবী এধরনের অভিযান অব‍্যহত থাকলে ভূয়া ডাক্তার এবং নাম সর্বশ্ব ক্লিনিক এর নিকট থেকে অপচিকিৎসা রোধ পাবে সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী