শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রশিবিরের দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল ট্রেইনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে সাতটায় আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসায় কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দায়িত্বশীলদের আদর্শ, দক্ষতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা সেক্রেটারি হাফেজ এমদাদুল হক। তিনি দাওয়াতি কাজের গুরুত্ব ও কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি দায়িত্বশীল পরিচালনা কাঠামো, সংগঠনের রীতিনীতি ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, দাওয়া সম্পাদক হাফেজ শারাফাত হুসাইন লিটিল, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, বিজ্ঞান সম্পাদক ডা. মনিরুল ইসলাম, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ফাউন্ডেশন সম্পাদক মোঃ মুহিবুল্লাহ ও আইন সম্পাদক আতিক মুজাহিদ প্রমুখ। তারা নিজ নিজ বিভাগের মৌলিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

কর্মশালায় আলোচনা সেশন ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও কেইস স্টাডি অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সবশেষে শহর সভাপতি মুহা. আল মামুনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত