বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ছাত্র শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে খামারবাড়ির কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সাতক্ষীরার উপপরিচালক (বীউ) মো. রমিজুর রহমান, আইডিয়াল এর নির্বাহী পরিচালক কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, ডিএই (শস্য) সাতক্ষীরার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, সদর কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রুম্মন শাহরিয়ার প্রমুখ। অপরদিকে একই স্থানে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে ইঁদুর নিধনকল্পে বিভিন্ন দিকনির্দেশনা এবং বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার