বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহড়া প্রদর্শন শেষে ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ প্রতিরোধে আমাদেরকে সহনশীলতা এবং বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে।

দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবক ও সাধারণ মানুষদেরকে সচেতন করতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং অন্যদেরকে সচেতন করব। বর্তমান সময়ে দুর্যোগ প্রতিরোধ আমাদের সম্পদহানী হচ্ছে এবং প্রাণহানি কমে এসেছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শিমুল রানা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কাইসার সুমন।

বাংলাদেশ বেতার খুলনার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর যুব সদস্য মুন্নি আক্তার,

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুদীপ্ত দেবনাথ,উচ্চমান সহকারী মো. বাবলু রেজা। এসময় সাতক্ষীরা জেলার প্রশাসন, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেদ।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান