মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি বলেন, “দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, “স্থানীয়ভাবে চালক ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতিগুলো মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবুদ্দিন মোল্লা, এবং সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার জয়ন্ত সরকার।

বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের প্রশংসা করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানের সমগ্র কার্যক্রম পরিচালনা করেন মোঃ ওমর ফারুক, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয় এই আলোচনা সভায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের