বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নে ৩টি কমিউনিটিতে ৭,১৩ ও ১৪ মে পৃথকভাবে ঋষি, কায়পু্ত্র, পাড়ুই, মন্ডল, ও রাজবংশী সম্প্রদায়ের নারী ও কিশোরীদের সমন্বয়ে ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর উত্তরপাড়া, ব্যাংদহা ঋষিপাড়া, আলিপুর ইউনিয়নে আলিপুর ৫নং ওয়ার্ড ঋষিপাড়া কমিউনিটি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে কমিউনিটির ভিত্তিক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

সেশনে আলোচ্য বিষয় ছিল, সংস্থা ও প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা, অংশগ্রহণকারীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে আলোচনা, সরকারি হেল্পলাইন/হট লাইন নম্বর সম্পর্কে অবহিতকরণ, যৌন
প্রজনন স্বাস্থ্য অধিকার এর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সম্পর্কে জানানো, স্কুলের কিশোরীদের মানবাধিকার ইস্যু গুলো ও জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস করার কৌশল, নারী ও কিশোরীদের তাদের অধিকার ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্র গুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া শিশু সুরক্ষা, শরীরের সীমানা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, নারী নির্যাতন প্রতিরোধ, ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, পুকুরে ডুবে যাওয়া, মাসিককালীন সময়ে ন্যাপকিন ব্যবহার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। উক্ত সেশনে কমিউনিটির নারী ও কিশোরীদের নিয়ে মোট ৩০জন করে সর্বমোট ৯০ জন সদস্য উপস্থিত ছিল। সেশনে অংশগ্রহণকারীরা তাদের মতামত নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করেন।

চলতি মাসে ৩টি সচেতনতামূলক সভা সম্পন্ন করা হয়েছে। সচেতনমূলক সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২