মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন

সাতক্ষীরায় নতুন শিক্ষা কার্যক্রম মুল্যায়নে অবহিতকরণ সম্পর্কিত অভিভাবক সমাবেশ

সাতক্ষীরায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর নতুন শিক্ষা কার্যক্রম বিস্তারণ বার্ষিক চুড়ান্ত মুল্যায়ন (বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন) -২০২৩ এর উপর অবহিতকরণ সম্পর্কিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন’ র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাজাবুর রহমান,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হোসেনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মাওলানা আবুল খায়ের, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ। এসময় পুরাতন শিক্ষাশ্রম ও নতুন শিক্ষাক্রম বিষয়ে শিক্ষার্থীদের ধারণা এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হয়।

পুরাতন শিক্ষাশ্রম ছিল : মুখস্ত করে শেখা, শিক্ষক কেন্দ্রীক, পীড়াদায়ক শিখন পদ্ধতি, যোগ্যতা ভিত্তিক নয়, সফট স্কিলস খুবই সীমিত, ব্যক্তিকেন্দ্রীক শিখন, সহজলভ্য শিক্ষা উপকরণ ঘাটতি, পরীক্ষাভীতি, পরীক্ষানির্ভর মূল্যায়ন, ঔপনিবেশিক শিক্ষা, ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলায় অপ্রস্তুত শিক্ষার্থী, কোচিং/গাইড/নোট বই নির্ভরতা, শিক্ষা ব্যয় বেশি, কর্মসংস্থানের সুযোগ সীমিত, বৈশ্বিক নাগরিক তৈরি করেনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ, প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে।

নতুন শিক্ষাক্রম : হাতে কলমে শেখা,শিক্ষার্থী কেন্দ্রীক, আনন্দময় শিখন পদ্ধতি, যোগ্যতা ভিত্তিক, অবারিত সফট স্কিলস অর্জন,দলবদ্ধভাবে শিখন, সহজলভ্য শিক্ষা উপকরণ,পরীক্ষাভীতি নেই। ধারাবাহিক মূল্যায়নে বিশেষ গুরুত্ব, রূপান্তরিত শিক্ষা, ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলায় প্রস্তুত শিক্ষার্থী, কোচিং/গাইড/নোট বই নির্ভরতা নেই। শিক্ষা ব্যয় হ্রাস পাবে, কর্মসংস্থানের সুযোগ হবে অবারিত‌। শিক্ষার্থী হয়ে উঠবে বৈশ্বিক নাগরিক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অপরিহার্য।
এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নতুন শিক্ষা কার্যক্রম বিস্তারণ বার্ষিক চুড়ান্ত মুল্যায়ন (বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন) – ২০২৩ এর উপর অবহিতকরণ সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ হেদায়েতুল্লাহ পলাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা