বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারীদের প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা

ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে কমিউনিটি ক্লিনিক ইউপিএইচএফসি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তাদের সাথে কমিউনিটির কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচারে সভা ১৪ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরিসেবা প্রচার সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, মো. আব্দুস সেলিম, ফিংড়ী ও আলিপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর সহ ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা অফিসের কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান পপ্রমুখ।

কিশোরী ও নারীদের জন্য প্রজনন স্বাস্থ্য পরিসেবা প্রচার সভায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয় । প্রকল্পের প্রজেক্ট অফিসার যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে দক্ষতা বৃদ্ধি নানাদিক তুলে ধরেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য তবুও আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে সেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাহলে পিছিয়ে জনগোষ্ঠী স্বাস্থ্য সচেতন হবে। উপজেলা স্বাস্থ্য অফিসার বলেন কায়পুত্র, ঋষি, রাজবংশী, পাড়ুই সম্প্রদায়ের মানুষেরা অসচেতন বলে তারা পিছিয়ে পড়েছে। তারা পিছিয়ে পড়ার কারণে নানা রকম অসুস্থতায় ভোগে। তাদের কে যদি বিশেষ করে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় তাহলে শিশুমৃত্যুর হার অনেক কমে আসবে। গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্র নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। নারী ও কিশোরীদের গোপনীয়তা রক্ষা করে সেবা নিশ্চিত করার জন্য সকল স্বাস্থ্য কর্মীদের প্রতি আহবান জানানো হয়। এছাড়া উপস্থিত সকল সদস্যের মাঝে একটি করে সচেতনতামূলক তথ্য সম্বলিত হাত পাখা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২