মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (দ্বিতীয় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খুলনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা মন্দিরে খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ করেন ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরন প্রকল্প ২য় পর্যায় প্রকল্প পরিচালক প্রনতি রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ।

সাতক্ষীরা সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মন্দিরের ২৫ জন সেবাইতদের মাঝে সনদপত্র এবং প্রত্যেককে ৯ হাজার ৫শ ৬২ টাকা করে সম্মানী প্রদান করা হয়। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ২৫ টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নেয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন