শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের ১০ সদস্য গ্রেফতার, মোবাইল ফোন জব্দ

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশ অনলাইন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গতকাল দিনব্যাপী সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করাহয়।

আটককৃতরা হলেন, শ্যামনগরের মোঃ আনিছুর সরদার(৩১), আশাশুনির মোঃ মুকুল হোসেন (৩২), দেবহাটা উপজেলার পুরুলিয়া এলাকার আব্দুল্লাহ আল-মামুন(৩০), তালা সুজন শাহা এলাকার আব্দুল হামিদ রানা(৪০), তালা উথালী এলাকার মোঃ সাইদুর রহমান(২৮), তালা দক্ষিণ নলতা গ্রামের মোঃ শাহিদুর রহমান(৪০), তালা ডাঙ্গা নলতা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন(২৮), শ্যামনগর পাখিমারা দক্ষিণ পাড়া এলাকার মোঃ কামাল হোসেন (৩০), শ্যামনগর পাখিমারা উত্তর পাড়া এলাকার মোঃ জিনারুল ইসলাম(২৫) ও শ্যামনগর পদ্মপুকুর খুটিকাটা এলাকার মাহামুদুল হাসান(২৯)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত কিছুদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র 1xbet অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন জুয়া সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলছে।

তারা সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উক্ত প্রতারক চক্রের একটি দল সাতক্ষীরা এলাকায় অবস্থান করছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এর নির্দেশ মোতাবেক উক্ত তথ্যের সত্যতা যাচাই করে জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অন লাইন জুয়ার সাথে সম্পৃক্ত দশ আসামীদেরকে গ্রেফতার করাহয়।

এসময় জুয়ায় ব্যাবহৃত ১৬ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩(২) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান