শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা, হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তালার ইসলামকাটিতে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালার কুমিরা গ্রামের মৃত. মোজাহার আলী সরদার এর ছেলে মো: জোহর আলী সরদার।

লিখিত বক্তেব্যে তিনি বলেন ইসলামকাটি মৌজায় জে এল ৬১ এস এ খতিয়ান ৮৪১ ও ১৭৬ এস এ খারিজ খতিয়ান ১৬৫৩, মোট ৮টি দাগে ১. একর ৫৩ সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম।

সম্প্রতি ইসলামকাটি গ্রামের এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী মৃত শাহাজান আলী খাঁর পুত্র সিরাজুল ইসলাম খাঁ ও রেজাউল ইসলাম খাঁ ১৯৬৬ সালের একটি জাল দলিল দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা চালাচ্ছে। তাদের পিতা একসময়ে কুখ্যাত সন্ত্রাসী ছিলো। তাদের মধ্যেও সন্ত্রাসী কার্যকলাপ পরিলক্ষিত হয়।

বিশেষ করে তাদের ভাইপো মাদক ব্যবসায়ী বাদসা খাঁ আমাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। কয়েক মাস আগে সাতক্ষীরা সদর থানায় বিদেশী মদ, ফেন্সিডিল ও গাজাসহ পুলিশের হাতে আটক হয়। পরে কৌশলে ছাড়িয়ে এলাকায় ফিরে বেপরোয়া হয়ে ওঠে বাদসা খাঁ।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে ইসলামকাটি সাব রেজিস্ট্রি অফিসে আগুন লেগে পুড়ে যায়। এটা পুরো বাংলাদেশের মানুষ অবগত আছেন। অথচ এখন ১৯৬৬ সালের জাল দলিল প্রদর্শন করছে সিরাজুল গং। এছাড়া ওই দলিলের কোন নকল তারা দেখাতে পারছে না। অন্যদিকে ওই জমির খাজনা দাখিলাসহ সকল আপটেড কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে।

তারপরও উল্লেখিত সিরাজুলগং গত ১০ মার্চ ২৪ তারিখে ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তির ঘেরা বেড়া ভেঙে জবর দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আমাকে হত্যাসহ পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আদালতে মামলা দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আমি বর্তমানে তাদের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছি।

আমি আমার পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর