মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার এস এম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, ডঃ হাবিবুর রহমান, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি এ সময় বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহন করলে তারা দেশের সম্পদে পরিণত হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আলোচনাসভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমন্বয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান সহ সর্বাধিক পুরস্কার লাভ করেন। সবশেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ