বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক গ্রে*প্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা এলাকার মাধবকাটি বাজার সংলগ্ন সাতক্ষীরা-কলারোয়া সড়কে এ অভিযান চালানো হয়। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মিঠুন মজুমদার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ ইয়ারুল ইসলাম (২০), পিতা: জিয়ারুল ইসলাম, মাতা: আয়শা খাতুন, সাং: আখড়াখোলা, মুচরা, থানা ও জেলা: সাতক্ষীরা—কে ৪০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে সময় সে জনৈক মোঃ তহিদুর রহমানের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থান করছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!