সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক কর্মশালা


ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বিকাল ৫ টায় দেবহাটার কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন ও প্রমোশন অপারেশনাল প্লানের সার্ভিস প্যাকেজ নং এলএইচইপি ২৩-২৪, এস ৫ এর আওত্তায় সহযোগী সংস্থা প্লে ডক্টর মিরপুর,ঢাকা এর বাস্তবায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বয়ষ্ক ব্যক্তি, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের অংশ গ্রহনে “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা প্রচারের প্রচারণা” কমিউনিটি ক্যাম্পেইনমূলক কর্মশালায় দেবহাটা স্বাস্থ্য পরিদর্শক আবদুল্লাহ গাজীর সভাপতিত্বে ও সিএইচসিপি আসাবুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল আলম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তিসহ সিভিল সার্জন কার্যালয়ের রিসোর্স পারসনবৃন্দ। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি এবং প্লে ডক্টর এজেন্সির প্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা, বয়ষ্ক মানুষদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে বয়ষ্কদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় পরিবারসহ সকলের সহযোগিতার আহবান করেন। এছাড়া বৃদ্ধ বয়সে হৃদরোগ , ডায়াবেটিস , চক্ষু, কিডনিসহ নানা রোগ বিষয়ে সকলকে সচেতন করতে বিস্তারিত আলোচনা করা হয়। এবং অংশগ্রহনকারীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব, টিশার্ট, লিফলেট, বুকলেট বিতরন করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


