শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় অবদান রাখায় সম্মাননা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ ও শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রকল্প অফিসে বিকাল তিনটায় সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষন এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা’র ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, সমাজ সেবা অধিদপ্তর সহকারি পরিচালক মো. রোকুনুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা, মো. জাহারুল ইসলাম, সিভিল সার্জন অফিস সাতক্ষীরার সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য অফিসার পুলক চক্রবর্তী প্রমুখ।

এছাড়া সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ইয়ূথ সদস্য, শিশু সুরক্ষা নেটওয়ার্ক এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ওসিসি সাতক্ষীরা এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইয়ুথ সদস্য ও জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক জেনেভা কনভেনশনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী মাসুদ রানা, সাতক্ষীরা এনসিটিএফ এর সভাপতি শেখ মিফতাহুল জান্নাত, তালা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটর মো. আসাদুল ইসলাম, সাতক্ষীরা এনসিটিএফ এর সাবেক সভাপতি পূজা দাস, এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, উন্নয়ন ও অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মেহেদী হাসান।

এসময় ব্রেকিং দ্য সাইলেন্সে’র মো. আব্দুল মান্নান, সাজেদা হোসেন, সোহেল মাহমুদ, মো. শিমুল হোসেন, সালাউদ্দিন রানা, হুমায়রা জামান, মো. জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস