শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদুল ফিতর উপলক্ষে

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্ন্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সমাজসেবা অফিসার মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ প্রমুখ।

উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র বিদ্যালয়ের ৮৮ জন বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম, ডাউন-সিনড্রম, সেরিব্রাল পালসি শিক্ষার্থী ও ৫ জন শিক্ষা সহকারীর মাঝে নতুন ঈদের নতুন পোশাক বিতরন করা হয়।

শিক্ষার্থীরা ঈদের নতুন পোশাক পেয়ে তাদের মন আনন্দে ভরে ওঠে।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান