মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পাঠচক্র অনুষ্ঠিত

ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে
ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে পাঠচক্র‍ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লেখক ও গবেষক উদ্ভিদ বৈচিত্র‍ নিয়ে গবেষণা ধর্মী একাধিক গ্র‍ন্থের প্র‍ণেতা ড. আখতারুজ্জামান চৌধুরীর লেখা “বাংলাদেশের উদ্ভিদ পরিচিতি” বইটি নিয়ে
সাতক্ষীরা সরকারি কলেজ চত্তরে পাঠচক্র‍ ও আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

এই গ্র‍ন্থ উদ্ভিদবিদ্যার শিক্ষার্থী,গবেষক ও জনমানুষের জন্য দেশের উদ্ভিদপ্র‍জাতিসমূহ চেনা-জানা সহজতর করবে।বর্তমান গ্র‍ন্থে ২৫০ টি উদ্ভিদ প্র‍জাতির বৈজ্ঞানিক তথ্য সন্নিবেশিত হয়েছে।প্র‍াঞ্জল ভাষায় উদ্ভিদের সচিত্র‍ বর্ণনাসহ স্থানীয় ও বৈজ্ঞানিক নাম,

আবাসস্থল, বিস্তৃতি, গুরুত্ব,উষধি গুণাগুণ, বংশবিস্তার ও সংরক্ষণ বিষয়ে আলোকপাত করার কারণে এই গ্র‍ন্থ শিক্ষার্থী, বৃক্ষপ্র‍েমী ও আগ্র‍হীদের এদেশের উদ্ভিদ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারনা প্র‍দানে সক্ষম।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্র‍হের মাধ্যমে নিরলস ভাবে কঠোর পরিশ্র‍ম করে গ্র‍ন্থটি রচনা করেছেন ড. আখতারুজ্জামান চৌধুরী।

পাঠক্র‍ শেষে সবাই ভেষজ উদ্ভিদ সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিতে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সঞ্চালনায় পঠচক্র‍ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ফয়জুর রহমান মিশুক, দপ্তর সম্পাদক আকদাস হুসাইন,দক্ষতা ও জনশক্তি সম্পাদক ইয়াছিন আরাফাত,পরিবেশ জলবায়ু ও ভূপ্রকৃতি সম্পাদক পৃথা মন্ডল।কার্যনির্বাহি সদস্য,সৈয়দা সাদিয়া,শিরিনা সুলতানা,রানী চক্র‍বর্তী,মাহফুজা সুলতানা, সজীব সরকার, আল ইমরান,মোঃ মহিন শেখ,শেখ রাফায়েত হক প্র‍মুখ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন,বর্তমানে দেশের ২০-২৫% প্র‍জাতির উদ্ভিদ রয়েছে বিপন্ন পর্যায়ে।এখনই যদি উদ্যোগী না হওয়া যায় তবে অচিরেই বিপন্ন প্র‍জাতির উদ্ভিদ গুলো হারিয়ে যাবে,হারিয়ে যাবে ঐসকল উদ্ভিদের উপরে নির্ভরশীল প্র‍াণীবৈচিত্র‍্যও।ভেষজ উদ্ভিদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের জানা দরকার কোন উদ্ভিদ কোন কাজে লাগে এবং কোন এলাকায় কোন গাছ ভালো জন্মে।মানুষের অসচেতনতা ও অবহেলার কারণে অতি প্রয়োজনীয় অনেক গাছপালা কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য আমাদের সকল উদ্ভিদপ্রজাতির সাথে পরিচয় থাকা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক