মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভ্যাট বিষয়ক ক্যাম্পেইনে বুথ স্থাপন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বুথ স্থাপন ও ভ্যাট বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’- এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বুথ স্থাপন করে সেবা কার্যক্রম শুরু করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সাতক্ষীরার বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার মো. জিয়াউদ্দিন এর তত্ত্বাবধানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রবিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের নিউমার্কেট সংলগ্ন এবি ব্যাংকের সামনে এ বুথ স্থাপন করা হয়।

বুথে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা মূলক লিফলেট, উৎসে ভ্যাট কর্তন সংক্রান্ত বই,ই-পেমেন্ট/ এ চালান, স্বচ্ছভাবে ভ্যাট আদায়ের সহায়ক যন্ত্র এর লিফলেট, ভ্যাট কি? ভ্যাট কেন দিব এবং কিভাবে দিব? এই সংক্রান্ত জনসচেতনতাূলক লিফলেট বিতরণ করে ভ্যাট দাতাদের উৎসাহ দেয়া হচ্ছে।

বুথে সপ্তাহব্যাপী সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে।

চলমান অর্থবছরে সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এ ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ১৫১ কোটি ৯৮ লক্ষ টাকা, যার মধ্যে বিগত ৪ মাসে ২৬ কোটি ৯ লক্ষ টাকা ভ্যাট আদায় সম্পন্ন হয়েছে সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত