শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মা হলেন পাগলী, বাবা হলো না কেউ

সেলিম হায়দার, তালা: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত ১২ নভেম্বর রবিবার বিকালে সে এই পুত্র সন্তানের জন্ম দেয়।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা কাপড় পরে সুন্দর বিছানায় পাগলী মায়ের পাশেই ফুটফুটে বাবু ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরেই সেবিকারাই ফিডারে দুধ খাওয়াচ্ছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়ার নার্স নাছিমা খাতুন জানান, তালার বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম গত ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাত নামা এক পাগলীকে গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তী করেন। পরে ১২ নভেম্বর সকালে প্রশববেদনা দেখা দেয়। বিকালে তার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। পাগলী এবং সন্তান সুস্থ আছেন।

“সহানুভূতি”র সভাপতি আব্দুল আলিম বলেন, “সহানুভূতি” অসহায় অসুস্থ ও ভবঘুরে মানুষদের নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী অবস্থায় এক অসুস্থ পাগলীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করি। নাম রাখা হয়েছে আব্দুর রহমান।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনায় তাকে ভর্তী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতী ও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার ব্যয়ভার বহন করছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন জানান, বিষয়টি জানার পরেই আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো সহ আমি নিজেই তাকে দেখে এসেছি। তার চিকিৎসার সহ সকল প্রকার খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চাকে দত্তক নিতে চায় তাহলে যাচাই বাছাই করে তাকে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়