সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার

বুধবার (১৭ সেপ্টেম্বর) ২০২৪ সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে এডাবের সভাপতি মাদব চন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাবের খুলনা বিভাগীয় সমন্নয়ক মো. রেজাউল ইসলাম।

এডাবের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি মো. হাবিবুল্লাহ, সিডোর প্রধান নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, ওসিসির আব্দুল হাই সিদ্দিকী,জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, ক্রিসেন্টের এ কে এম আবু জাফর সিদ্দিকী, যুব সংগঠক এস এম বিপ্লব হোসেন, এস এম হাবিবুল হাসান, মো. হোসেন আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের কাজে সম্পৃক্ততার কথা বলেন এবং মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান, তিনি বলেন, যুব সমাজ জাতীর ভবিষ্যত এই প্রজন্মকে সুরক্ষা দিতে হবে, তারা আগামীতে দেশ চালাবে। সভা শেষে তিনি উপস্থিত সকলকে মাদক মুক্ত সমাজ গঠনে শপথ পাঠ করান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির