শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সাতক্ষীরায় মানবপাচার হতে উদ্ধারপ্রাপ্ত ব্যাক্তিদের কে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরাতে ‘আশ্বাস-মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য’ শীর্ষক প্রকল্প এর প্রকল্প অবহিতকরন সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার ওমর ফারুক, পলিসি এ্যাডভোকেসি স্পেশ্যালিস্ট, মৃন্ময় মহাজন, ফিল্ড অফিসার, মাসুদুল হাসান এবং অগ্রগতি সংস্থা’র আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান।

সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যান পূনরুদ্ধার করা, এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের মনোসামাজিক কাউন্সিলিং, শারিরীক চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সামাজিক অবস্থান ও মর্যাদা পুন:প্রতিষ্ঠা করা এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রকল্পের মূল লক্ষ্য।
বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের দ্বারা বাস্তবায়িত, ৭টি সহযোগি সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ১০টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সাতক্ষীরায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলায় কাজ করছে।

২০২৭ সালের মে মাস পর্যন্ত এই প্রকল্প অব্যাহত থাকবে।
ইতিমধ্যে উইনরক ইন্টারন্যাশনাল গত ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলাসহ বাংলাদেশের ৫টি জেলায় আশ্বাস প্রকল্পের আওতায় ৪ হাজার ৫০০ জন পাচারের শিকার নারী এবং পুরুষকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে মর্যদা পুন:প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ এবং আশ্বাস প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন