বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের মৎস্য পোনা অবমুক্তকরণ করেছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক যুবনেতা এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা শফিকুল আলম বাবু, যুবদলের নেতা তরিকুল ইলমাম কল্লোল,পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন,সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিটা নেতা কর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে দীপ্ত শপথ নিয়ে অকুতোভয় সৈনিকের ভূমিকায় যুবদলের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা যুবদল পৌর দিঘিতে মৎস্য পোনা অবমুক্ত মহতি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।

সাতক্ষীরা জেলা যুবদল বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেটা স্মরণীয় হয়ে থাকবে।

ঐক্যবদ্ধ যুবদলে কখনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা যুবদলকে সর্বাত্মক সহযোগিতা করে যাব। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ