শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এবং ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন।

রবিবার (১৪ জানুয়ারী) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সফলতা অর্জনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে এবং জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াই সফলতা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ইতিপূর্বেও ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় অংশগ্রহণ ও উৎসাহ প্রদানে ক্রীড়াসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মাঝে এরকম ক্রীড়া সামগ্রী আরও প্রদানের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

এসময় উপস্থিত ছিলেন এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এবিএম হাফিজুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন, ক্রীড়া শিক্ষক আবুল হাসান প্রমুখ।

এসময় সাতক্ষীরা সদরের নুনগোলা হাফিজিয়া মাদ্রাসা ও এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভলিবল ও নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার