মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু সন্তানকে পু*ড়ি*য়ে ও বয়স্ক মা’কে পি*টি*য়ে হ*ত্যা, মেয়ে আ*ট*ক

আবু সাঈদ, গাজী হাবিব, মেহেদী হাসান শিমুল ও মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় আড়াই মাসের মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনা দেখে ফেলায় মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে সাতক্ষীরা সদরের নুনগোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শান্তা নামের এক নারীকে আটক করেছে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আজহারুল ইসলামের মেয়ে আশরাফি (দুই মাস) ও সদর উপজেলার নুনগোলা গ্রামের খোদাবক্স মেম্বরের স্ত্রী নিহত শিশু আশরাফির নানী হোসনেআরা বেগম (৬৫)।

গ্রেপ্তারকৃত শান্তা (২৫) কুশখালি গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী ও নুনগোলা গ্রামের মৃত খোদাবক্স মেম্বরের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শান্তা তার মেয়েকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এসময় শান্তার মা বিষয়টি দেখে ফেলার কারণে শান্তা তার মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শিললুর রহমান ঘটনাস্থলে গিয়ে শান্তাকে আটক করেন এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা আরও জানান, শান্তা স্বাভাবিক মস্তিস্কের নারী ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার জনৈক আজহারুল ইসলামের সাথে তার বিয়ে হয়। বুধবার স্বামীর সাথে মেয়ে আশরাফীকে নিয়ে নুনখোলা গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসেছিলেন শান্তা। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যান আজহারুল ইসলাম। এরপর বিকেল তিনটার দিকে ওই ঘটনা ঘটে। তবে কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তা মানসিক ভারসাম্যহীন ছিলো। দুই মাসের শিশু আশরাফিকে উনুনের মধ্যে পুড়িয়ে হত্যার দৃশ্য তার মা হোসনেআরা দেখে ফেলায় মাকেও মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে শান্তা। পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে শান্তাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম