বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাহিত্য শুধু শব্দের খেলা নয়, তা হয়ে ওঠে সমাজের দর্পণ, সময়ের সাক্ষী। সেই চেতনা ধারণ করে সাতক্ষীরার সাহিত্য অনুরাগীদের প্রিয় মুখ, ‘সাহিত্যপাতা’ পত্রিকাটি এগিয়ে চলেছে সাহিত্য সাধনার এক নিরবিচার যাত্রাপথে। এই পথচলায় এবার যুক্ত হলো এক নতুন অফিস উদ্বোধন।

শনিবার (২৮ জুন ২০২৫) বেলা ১২টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে এক অনাড়ম্বর কিন্তু উজ্জ্বল আয়োজনের মধ্য দিয়ে নতুন অফিসের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।

প্রধান অতিথির উদ্বোধনী ঘোষণার সঙ্গে সঙ্গে একঝাঁক তরুণ সাহিত্যপ্রেমীর চোখে-মুখে ছড়িয়ে পড়ে নতুন সম্ভাবনার আলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান।

সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার এক অপূর্ব সম্মিলন ঘটে।

আন্তরিক ও অন্তর্মুখী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যপাতার সহ-সভাপতি ও দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম আশরাফুল ইসলাম, দৈনিক নবচেতনার সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, দৈনিক একুশে সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক চিত্র-এর সাতক্ষীরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, সাংবাদিক জি.এম আবু জাফর, সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ ইউনুস আলী, জি.এম আবু সাঈদ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও লেখকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহারুল ইসলাম বলেন, “সাহিত্যপাতা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্নের নাম – যেখানে শব্দেরা গেঁথে যায় বিবেক, মানবতা ও সৃষ্টিশীলতার মালায়। আমি বিশ্বাস করি, এধরনের সাহিত্যভিত্তিক উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।”

আলোচনা শেষে কেক কেটে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে।

উল্লেখ্য, www.sahityapata24.com ঠিকানায় অনলাইনেও নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যপাতার লেখা। কবিতা, গল্প, প্রবন্ধ, ব্যঙ্গরচনা, অনুবাদ ও শিশু সাহিত্যের মধ্য দিয়ে এই পত্রিকাটি ইতোমধ্যেই পাঠকমহলে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা

ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. বাবলা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • মাদক ও চুরি প্রতিরোধে সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • সাতক্ষীরায় হ্যাচারী মালিকদের সাথে মতবিনিময় সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত