শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুন্দরবন দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশসহ কয়েকটি বে-সরকারি সংস্থার উদ্যোগে সকালে শহরের মিনি মার্কেট থেকে র‌্যালি বের হয়ে ম্যানগ্রোভ সভাঘরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের সুন্দরবন দিবসের প্রতিপাদ্য,‘‘প্লাস্টিক ও পলিথিমুক্ত সুন্দরবনের জনপদ।

সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. আজাদ হোসেন বেলাল, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, টিআইবি সভাপতি হেনরী সরদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষকে প্রাকৃতিক দূর্যোগ থেকে মায়ের মতো আগলে রেখে রক্ষা করে। আমাদের জাতীয় সম্পদ সুন্দরবন এখন বিশ্বঐতিহ্য।

বক্তারা আরও বলেন, বিগত ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, সেই সময়ের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। সেই থেকে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু আজ অবদি এই দিনটিকে জাতীয়ভাবে পালন করা হয়না। বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে পালনের আহবান জানান।

এছাড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ করা,সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা,সুন্দরবন ভ্রমণে আগ্রহী ভ্রমণ পিপাসুদের জন্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করাসহ বেশ কিছু দাবি আয়োজকরা উত্থাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর