সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে নিন্ম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ১শ টাকা, ডিম প্রতি ডজনে থেকে ১০ টাকা ও দুধ প্রতি লিটার ১০ থেকে ১৫ টাকা কম মূল্যে এসব পণ্য বিক্রি করছে তারা।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক’শ ক্রেতার মাঝে বিক্রি করা হচ্ছে এসব পন্য। বিক্রেতারা বলছে ক্রেতাদের উপচে পড়া ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে।

জানা গেছে, চাহিদার উপর ভিত্তি করে ২৬ মার্চ থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে এই সাশ্রয়ী মুল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় করা হচ্ছে। আর জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারা।

ক্রেতারা বলছেন, বাজারে যখন গরুর মাংস কিনতে হচ্ছে ৭৫০ টাকা দরে, তখন এখানে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৭০টাকায়। ডিম মিলছে প্রতি ডজনে ৮ থেকে ১০ টাকা কমে, ও দুধ ১০ থেকে ১৫ টাকা। এমন উদ্যোগে খুশি তারাও। এই কার্যক্রম অব্যহত রাখার দাবীও জানিয়েছেন তারা।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান বলেন, ২৬ শে মার্চ থেকে শুরু করে চাঁদরাত পর্যন্ত কার্যক্রম চলবে। দুধ, ডিম এবং মাংস, দুধ আমরা প্রতি লিটার ৬০ টাকা, ডিম ৩৬ টাকা হালি মাংস ৬৭০ টাকা। বর্তমান বাজারে চলছে ৭৫০ টাকা, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সব মানুষের সুবিধার্থে জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তর উদ্যোগে আমাদের এই কার্যক্রমে চলমান আছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল সাকিব বলেন, আমাদের পূর্ণ তত্ত্বাবধানে জবাই থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এখান থেকে যে আর্থিক মুনাফা আসে এটা আসলে ক্ষতি হয় না, এই দামে বিক্রি করার সত্ত্বেও লাভ থাকে এটা অন্য অন্য জায়গায় যে বিক্রি হয় পুরাটা একটা সিন্ডিকেটের মাধ্যমে তাই আমরা চেয়েছি গরিব অসহায় মানুষ ন্যায্য মূল্যে মাহে রমজান বিক্রি করছি।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী