বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্কুল টাইমে রমরমা কোচিং বাণিজ্য!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্থানীয় কোচিং সেন্টারগুলি বেপরোয়া হয়ে উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল টাইমে দেদারছে চালাচ্ছে রমরমা কোচিং ব্যবসা। কোচিং মুখি হওয়ার কারণে বিদ্যালয় গুলিতে অনুপস্থিতির হার দিন দিন বাড়ছে। কোচিং সেন্টারের লোভনীয় অফার এ প্লাস পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে শহরে বাসা ভাড়া নিয়ে বুনিয়াদ, স্টার কিসডস্, বেসিক কোচিং সেন্টার, গোল্ডেন সান, লালসবুজের পাঠশালা, মেরিট শিক্ষা পরিবার, কনফিডন্স, হিমাদ্রী সারের স্পেশাল ব্যাচ, রোমসসহ নামে বেনামে চালাচ্ছেন এই কোচিং সেন্টার। কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে বেশি বেশি নম্বর দিয়ে আকৃষ্ট করছে। অথচ ঐ শিক্ষার্থী স্কুলের পরীক্ষায় অত বেশি নম্বর পাচ্ছেনা। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় লোভনীয় অফারের মধ্য দিয়ে কোচিং ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এটি একটি গুরুতর সমস্যা যা শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ব্যাপারে সচেতন অভিভাবক মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শহরের কোচিং বাণিজ্য বিয়য়ে জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের বলেন, জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার গুলো বন্ধ রাখার। এজন্য জেলা তথ্য অফিস মাইকিং করেছে কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য। খুব শীঘ্রই কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সাতক্ষীরার সচেতন মহল ও অভিভাবকদের দাবী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কোচিং সেন্টারগুলির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায় আনতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী