বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ মানিক,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন,আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, সদর থানা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আপিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান হাবলু , সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম।

এসময় সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমুসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম ‘র নেতৃত্বে সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে নিউমার্কেট মোড়ে সমবেত হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ টি ওয়ার্ডসহ জেলার সকল উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশগ্রহণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ