শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাড়ীতে ইউনিয়ন সিটিসি সদস্যদের সাথে সংলাপ

অগ্রগতি সংস্থার আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে অগ্রগতি আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিব আলকাজ আলী।
শুরুতে অগ্রগতি সংস্থার শপথ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ মানব পাচার প্রতিরোধে অত্র সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাম্যক ধারনা প্রদান করেন।
মূলতঃ অত্র সংস্থার সামাজিক বলয় সৃষ্টির মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ও পাচার নিরসনের জন্য টেকসই উদ্যোগ (শপথ) প্রকল্প ও আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের জন্য প্রকল্পের আওতায় এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহযোগিতায় আশ্বাস প্রকল্প এবং মুম্বাই স্মাইলস এর সহযোগিতায় শপথ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি মাওঃ মোঃ মনিরুজ্জামান, সুপার, কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসা, যুব প্রতিনিধি, শিশু প্রতিনিধি নুশরাত তানজিন ও মোঃ মারুফ বিল্লাহ, সাংবাদিক রফিকুল আলম, আশ্বাস প্রকল্পের কাউন্সেলর সিরাজুম মনিরা, শপথ প্রকল্পের প্রোগ্রাম অফিসার গোপাল সরকার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন