শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আ’লীগের নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এসএম শওকত হোসেন।

(০৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় পরকুখরালী ঈদগাহ মোড়ে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেনের উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল ইসলাম, সহ সভাপতি কুরবান আলী, সহ সভাপতি মুজিবর রহমান, সদস্য ইবাদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কবির হোসেন, হারুণ উর রশিদ, জাকির হোসেন, আব্দুল খালেক, বদিউর রহমান, মুজিবর রহমান, মাহবুব, আশুতোষ, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন সিতল সহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব এসএম শওকত হোসেন বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ। আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে ছিলাম, আছি এবং আজীবন দলের সাথে থাকবো।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ। আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফল ভাবে কাজ করেছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

আপনাদের মূল্যবান সমর্থন থাকলে এবং আগামীতে চেয়ারম্যান হতে পারলে আপনাদের মর্যাদা আমি রখবো ইনশাল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার