বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসন নিরব!

কালিগঞ্জে অবৈধ ড্রাম ট্রাকের চাঁপায় ৬ বছরের শিশু নিহত-বাবা আহত

আবু সাঈদ ঃ সাতক্ষীরার কালিগঞ্জে ইটভাটার মাটি বহনকারি ডাম্পারের চাপায় পাঁচ বছরের শিশু নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন। বৃহষ্পতিবার দুপুর দু’টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আসাদুল ইসলাম (৫)। সে কালিগঞ্জ উপজেলার বাঁধাকুল গ্রামের শাহীন আলমের ছেলে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র।

কালিগঞ্জ উপজেলার বাধাকুল গ্রামের কাটাখালি নদীর চরের বাসিন্দা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর।

বৃহষ্পতিবার(০৮ ফেব্রুয়ারি)  দুপুর সোয়া একটার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের ভাই মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন ঘুষুড়ে গ্রামের টিআরবি ভাটার একটি মাটি বহনকারী ডাম্পারের চালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ী চালাচ্ছিল। অসর্তকতার একপর্যায়ে ডাম্পার আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরী বিভাগের চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন আলম জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার