বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে অন্যের জমি জবরদখল নানা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সম্পুর্ন গায়ের জোরে মন্দিরের চলাচলের পথ, সহোদরদের রেকর্ডিয় সম্পত্তি জবরদখল ও নানান অপপ্রচারের প্রতিকারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আব্দুল মোতালেব মিলনায়তনে জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বিষ্টুপদ সরকারের পুত্র অসহায় সহাদেব সরকার। তিনি লিখিত বক্তব্যে বলেন কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত বলাই চন্দ্র
সরকারের পুত্র পর সম্পদ লোভী, মামলাবাজ, ধুরন্ধর হিমাদ্রী সরকার পরিকল্পিত ভাবে আমার নামীয় রেকডিয় জমি তঞ্চকতা মুলক ৬৭২৩/ ২১/২২ নং নামজারী মূলে নিজের নামে রেকর্ড সংশোধন করার পরের দিনই তড়িঘড়ি করে ২১ সেপ্টেম্বর ২২ তারিখে ৫০৫৫০ নং দলিলে ঘুষুড়ী গ্রামের আব্দুল গফুর গাজীর
পুত্র সায়ফুল ইসলাম গাজীর নিকট বিক্রি করে ৩৫৪ দাগে দখল দেয়।

অথচ ঐজমির মূল মালিক অর্জুন সরকারের ভাই সহাদেব সরকার অর্থাৎ আমি নিজে। আমার নিজ নামীয় জমি ষড়যন্ত্র মুলক ভাবে সাবেক ইউপি সদস্য বাবলু, তার ভাই আ’লীগের ওয়ার্ড সেক্রেটারী সালাম ও আঃ রহিমসহ কতিপয় স্বার্থান্বেশী মহল হিন্দু মালিকদের জমি দখল করে নিয়েছে ও মন্দিরের চলাচলের শতবর্ষী পথ বন্ধ করে দিয়েছে। এবিষয়ে প্রতিবাদ করলে হিমাদ্রী, বাবলু, সালাম ও তাদের কতিপয় দোসর স্থানীয় দুটি পত্রিকায় কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ
প্রকাশ করিয়ে সমাজে আমার ও আমার পরিবারের সদস্যদের সন্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। ঐ সংবাদে তেঁতুলিয়া গ্রামের নিমাই সরকারের কন্যা,
সাতক্ষীরার সন্তান খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিএ ভুপালি সরকারকে জড়িয়ে মিথ্যাচার করে তার ও তার পরিবারের দীর্ঘদিনের অর্জিত
সন্মান ক্ষুন্ন করতে হীন সংবাদ প্রকাশ করিয়ে অন্যের রেকর্ডিয় সম্পত্তি জবরদখলের ঘটনাটি আড়াল করতে নানান ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

এমনকি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমিসহ সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই আপনাদের লিখনির মাধ্যমে বহু অপকর্মের হোতা, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিমাদ্রী সরকার ও তার দোসর বাবুল, সালামদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য
পুলিশ ও প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এছাড়া সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে ও সর্বজন শ্রদ্ধেয় ভুপালি সরকারকে জড়িয়ে যে
মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন মঙ্গল সরকার, মধুসূদন সরকার, বিন্দাবন সরকার,
সৈকত সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার