শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুশখালীতে শোকাবহ আগস্টে এমপি রবির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মাহফিজুল ইসলাম আককাজ: শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের গাজী মোড় এলাকায় গাজী মোড় মসজিদ কমিটির আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের
সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“১৪টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে আমার সদর সংসদীয় আসন। আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। সেলক্ষ্যে আমি ২০১৪ সালে নির্বাচিত হয়ে নিরলসভাবে পরিশ্রম করে চলেছি। আমি যখন আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে কথা বলি তখন আল্লাহর রহমতে সদরসহ জেলার উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সেলক্ষ্যে কাজ চলছে।

জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন মাটির রাস্তা
থাকবেনা। তিনি আরো বলেন, আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদদে পাঠিয়েছেন। তাই আপনাদের সুখ-দুঃখে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমার। সব সময় আপনাদের কল্যাণে আমি কাজ করে চলেছি। শোকাবহ
আগস্টে শহিদ জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও শোকাবহ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও
গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি
কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউছুফ আলম। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. নজরুল ইসলাম। এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার মুসুল্লী ও
গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়