শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ- সাবেক এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাঁশদহা, কুখখালী, বৈকারী, আগরদাঁড়ি, ঘোনা ও শিবপুর এলাকার আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বুধবার (২৪ জানুয়ারী) বেলা ১১টায় কুশখালী ভাঁদড়া আওয়ামী লীগের অফিস কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, “সাতক্ষীরায় সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান।

বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মো. মফিজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক মো. তায়জুল ইসলাম।

শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বুলবুল ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় বাঁশদহা, কুখখালী, বৈকারী, আগরদাঁড়ী, ঘোনা ও শিবপুর এলাকার আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী