বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি খাস জমি দখল করে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর (লক্ষণপুর) বাজারে প্রায় ০.০৫ একর সরকারি সম্পত্তিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই নির্মাণকাজ করেছেন মোঃ সেলিম সরদার নামের এক ব্যক্তি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। বর্তমানে তিনি বহুতল ভবন নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে। অভিযোগকারী মোঃ আব্দুল লতিফ, উপজেলার হাতবাস গ্রামের বাসিন্দা। তিনি গত ০৫/০৫/২০২১ ইং তারিখে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে তালা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি), সহকারী ইউনিয়ন ভ‚মি কর্মকর্তাসহ জেলা প্রশসকের দপ্তরে এই লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাতবাস গ্রামের মোঃ খালেক সরদারের পুত্র মোঃ সেলিম সরদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমিতে একটি একতলা ভবন নির্মাণ করছেন। আব্দুল লতিফের অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এই অবৈধ নির্মাণকাজে মদনপুর বাজার কমিটির সদস্যরাও জড়িত থাকতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। তার মতে, সরকারি জায়গায় এ ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণের ফলে ঐতিহ্যবাহী বাজারটি ভবিষ্যতে ধ্বংসের মুখে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তৎকালীন সময়ে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এই বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম সরদারের সাথে কথা বলতে মদনপুর বাজারে গিয়েও তার প্রতিষ্ঠানে তাকে পাওয়া যায়নি। মদনপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এমাদুল হক ও স্থানীয় গ্রাম্য ডাক্তার সাইদুর রহমান জানান, প্রকৃতপক্ষে এটি সরকারি পেরিফেরির জায়গা। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এ ধরনের একতলা ভবন করেছে। পুনরায় বহুতল ভবন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।
সুভাষিনী ইউনিয়ন সহকারী কর্মকর্তা কাজী মনিরুজ্জামান বলেন, বিষয়টি অনেক আগের। তবে নথি দেখে বিস্তারিত বলতে পারবো। তিনি আরো বলেন সম্প্রতি সময়ে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করলে আমাদের অবহিত করবেন। আমরা তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেবো।
স্থানীয় সচেতন মহল বাজারের মধ্যে অবস্থিত সরকারি পেরিফেরি সম্পত্তিতে গড়ে উঠা বহুতল ভবনগুলো অপসারণ করার জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা