মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করার প্রতিবাদে এবং চোর সাহাজান, বাবু এবং দিপুর বিচারের দাবিতে এলাকা বাসির আয়োজনে তুজুলপুর বাজারে মঙ্গলবার বিকালে মানববন্ধন হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তুজুলপুর বাজার জামে মসজিদের সভাপতি সেলিম হোসেন। বাজার কমিটির সভাপতি হাফেজ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পিন্টু, বাবলুর রহমান মহুরি, আলম মোল্লা, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন প্রমূখ। বক্তব্যে তারা বলেন ঐ মসজিদের দান বাক্স ভেঙ্গে শাহজাহান, দিপু এবং বাবু টাকা চুরি করে। বিষয়টি মসজিদ কমিটির মাধ্যমে বিচার করা হয় এবং তারা টাকা চুরি করার বিষয়টি শিকার করে এবং ৭০ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে ১০ দিনের জন্য সময় চেয়ে নেই এবং উক্ত সময়ের মধ্যে টাকা দিবে। কিন্তু উক্ত টাকা না দিয়ে তালবাহনা করতে থাকে , এক পর্যায় মসজিদের সভাপতি সেলিম হোসেন সহ কয়েক ব‍্যাক্তি উক্ত টাকা ফেরত দেওয়ার জন্য জোর তাগিদ দেয় এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান, বাবু এবং দিপু সেলিম হোসেনকে মারধর করে। তখনই এলাকা বাসি উক্ত চোরের বিচারের দাবিতে মানববন্ধন করে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য জোর অনুরোধ করেন প্রশাসনের প্রতি। তারা আরো বলেন শাজাহান এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করছে এলাকার মানুষের বিভিন্ন ধরনের জিনিস পত্র। কেউ প্রতিবাদ করলে জীবন নাশের হুমকি দেয় এবং সে সব সময় মাদক সেবন করে যার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। উল্লেখ্য উক্ত চোরের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখত অভিযোগ দেয় সেলিম হোসেন। সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন একটি অভিযোগ পেয়েছি দ্রুত আইন গত ব‍্যাবস্থা নেব অভিযুক্তদের বিরুদ্ধে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর ৫ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী