দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সাতক্ষীরার দুটি সংসদীয় আসনের ২৩ টি মনোনয়পত্রের মধ্যে ১টি বাতিল ঘোষণা


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-১ ও ২ সংসদীয় আসনে দাখিল হওয়া ২৩ টি মনোনয়নপত্রের মধ্যে ১ টি বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। বাতিল হওয়া মনোনয়নপত্রটি সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল আজিজের। ঋণখেলাপী হওয়াার কারণে তার মনোনয়পত্র বাতিল হয়। সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচনী প্রতিক হলো ছড়ি।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। তবে এই ১২টি মনোনয়নত্রের সবক’টি বৈধ বলে বিবেচিত হয়। অপরদিকে সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়। ১১টির মধ্যে আব্দুল আজিজ ছাড়া অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়।
মনোনয়ন বাতিলের বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ জানান,‘‘আমি ঋণ খেলাপী নই। আমার কাছে সোনালি ব্যাংকের পাওনা ১৮ হাজার টাকা এবং জনতা ব্যাংকের পাওনা ২ লাখ টাকা। আমি নিয়মিত তাদের টাকা শোধ করে যাচ্ছি। ’’ রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান আব্দুল আজিজ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


