বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে স ম শহিদুল ইসলামকে সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স ম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুল পরিবার। রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স ম শহিদুল ইসলাম ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সদ্য সাবেক সভাপতি, ৯নং ব্রহ্মরাজপুর ইউপির বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা কমান্ডার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও ফুলেল শুভেচ্ছা জানান সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার ঘোষ, ভৈরব চন্দ্র পাল, হারুন অর রশিদ, লুৎফর রহমান, লুৎফুন্নাহার, আব্দুল্লাহ আল মামুন ও দেলওয়ার হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স ম শহিদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ