বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবারুণ গার্লস হাইস্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা জেলার বে-সরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে একাধারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম উল হক, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অসুস্থ্য সহধর্মীনির আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নাসরিন আরা শাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ।

জেলার বে-সরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে একাধারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ছয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।

এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল লাইলা বিথী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা