বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিপ্লব-গণি জুটি চ্যাম্পিয়ন, রইচ-দীপক রানার্স আপ

কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে বদরুজ্জামান বিপ্লব ও আব্দুল গণি জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে রইচ উদ্দীন ও দীপক শেঠ জুটি।

বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ওই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার আব্দুল গণি জুটি ২-১ সেটে পুলিশ কর্মকর্তা রইচ উদ্দীন ও মাস্টার সাংবাদিক দীপক শেঠ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, প্রীতি ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জুটি জয়ী হন।

খেলা দু’টি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও এসডিএফ কর্মকর্তা শাহাজাহান আলী।

স্কোরার ছিলেন এসডিএফ কর্মকর্তা ফরিদউদ্দীন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম,ভিডিপি ব্যাংকের ম্যানেজার মহাসিন আলী, ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আল মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ব্যাংকার আল মাহমুদ, ক্রীড়া ধারাভাষ্যকর মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়া ব্যক্তিত্ব মিলন হোসেন, মাস্টার আব্দুস সেলিম, সমাজ সেবক মাহফুজুর রহমান, মহিদুল ইসলাম মহিদ, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার আসাদুজ্জামান আসাদ, এসডিএফ কর্মকর্তা ইনছান আলী, মাস্টার হুমায়ুন কবির, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামসুর রহমান লাল্টু, মাস্টার আব্দুস সেলিম, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী লক্ষণ চন্দ্র, পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান, আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আসিকুর রহমান মুন্না, আজিজুর রহমান, ক্রীড়া প্রেমী আব্দুল জলিল, পলাশসহ অসংখ্য দর্শক।

উল্লেখ্য, মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে লীগ পর্যায়ে অংশগ্রহনকারী সকল জুটির খেলোয়াড় ও সম্মানিত অতিথি খেলোয়াড়দের পুরস্কার বিতরণ শেষে নৈশ ভোজে মিলিত হন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা