মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাইপাস জামে মসজিদ ৪তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) জুম্মা বাদ কাশেমপুর বাইপাস শোকর আলী ইটভাটা সংলগ্ন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম সরদারের সভাপতিত্বে বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪ তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সহ-সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ ৪ তলা ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ও
বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্যে রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা: আবুল কালাম বাবলা, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফা, জনতা ব্যাংক আগরদাড়ী শাখার ব্যাপস্থাপক শাহীনুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ সভাপতি আব্দুস সামাদ, ক্যাশিয়ার মোঃ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ গাজী, মোঃ শফিকুল আলম, সাংবাদিক মোঃ রফিকুল আলম, মুয়াজ্জিন শহিদুল ইসলাম সহ এলাকার মুসল্লিগন প্রমূখ।

প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদটি বাইপাস রাস্তা সংলগ্ন। এখানে পথচারী ও এলাকার মুমিনগণ সবাই নামাজ আদায় করে থাকে। এই মসজিদে দানের হাত বাড়িয়ে মসজিদের উন্নয়ন কাজের জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এটি আল্লাহর এবাদাতের ঘর। তাই এই মসজিদের উন্নয়ন কাজের লক্ষে দানের হাত বাড়ানোর জন্য সকলের আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সকল কবরবাসি মুমিনগনসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনাসহ সকল মুমিনগণের দীর্ঘয়ু সুস্বাস্থ্যেতা কামনা করে দোয়া মোনাজাত করেন কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ মাসুদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন