বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা সভানেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) বাদ এশা পলাশপোল জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের নুর আহম্মদ খান রোডস্থ খান বাড়ির বাসিন্দা সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সহধর্মিনী অ্যাডভোকেট হাসনাহেনা খান রবিবার অনুমান রাত ২টা ১৪ মিনিটের সময় সাতক্ষীরা সিবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৫৫ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।

পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।

জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, মরহুমার সিনিয়র আইনজীবী সাতক্ষীরা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট এম শাহ আলম, মরহুমার স্বামী নাগরিক অক্ষর সাতক্ষীরা জেলা সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান নাগরিক ঐক্য জেলা ছাত্র পরিষদের সভাপতি বিথার রবিউল খান প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক।

মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলার সকল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার শেষে মসজিদের সামনে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমার মরদেহে জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা ল কলেজ, পিকে ইউনিয়ান ক্লাব ও খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাসনা হেনা খানের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ভবনে রবিবার সকালে স্মৃতিচারণ (কোট রেফারেন্স) সভা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক