বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

সভায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরাফাত হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি