দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ হলেন যারা


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান মনোনিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক, স্কাউট শিক্ষক ও শিক্ষার্থীরা। মুল্যায়ন শেষে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর ফাযিল মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াকুব আলী।
কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম টানা ৪র্থবার শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে মনোনিত হয়েছেন। একই সাথে শ্রেষ্ট বিদ্যালয় শিক্ষার্থী দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের ফাতিমা রহমান, শ্রেষ্ট মাদ্রাসা শিক্ষার্থী নওয়াপাড়া সিদ্দিকীয়া আলীম মাদ্রাসার মাহবুব আলম, শ্রেষ্ট কলেজ শিক্ষার্থী সরকারি কেবিএ কলেজের আফরিন মৌ আচল।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সেখ ইসরাইল আসেক মাগফুর, মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসাবে সখিপুর ফাযিল মাদ্রাসা প্রধান অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াকুব আলী, শ্রেষ্ট কলেজ সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী নির্বাচিত হয়েছে।
এছাড়া উপজেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক হিসাবে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামান, নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল ইসলাম ও সরকারি কেবিএ কলেজের প্রভাষক মনিরুজ্জামান মহসিন নির্বাচিত হয়েছেন। একই সাথে উপজেলার শ্রেষ্ট রোভার স্কাউট লিডার সরকারি কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, শ্রেষ্ট রোভার স্কাউট গ্রæপ সরকারি কেবিএ কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক মিলনী বালা শ্রেষ্ট গার্লস গাইড শিক্ষক ও শ্রেষ্ট গার্লস গাইডস্ গ্রæপ নির্বাচিত হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন


