সাতক্ষীরার বৈকারী সীমান্তে নয়টি স্বর্ণের বারসহ আটক -১


পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে
বিজিবির অভিযানে ১ কেজি ৪৪ গ্রাম সোনাসহ এক চোরাকারবারি আটক হয়েছে। আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারির নাম আমজাদ হোসেন। সে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি গ্রামের আব্দুল মাজেদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে এক চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্থান করছে।
ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর বৈকারি ক্যাম্পের সুবেদার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। মটরসাইকেল থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার।
যার বাজার মূল্য ১,০২,১০,৩২০/- (এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ) টাকা এবং ০১টি ১৫০ সিসি হিরো হাংক মোটরসাইকেল এর মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,০৩,৬০,৩২০/- (এক কোটি তিন লক্ষ ষাট হাজার তিনশত বিশ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


