বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাহা পাড়া এলাকায় একটি পরিবারের সবাইকে পুড়িয়ে মারার জন্য রাতের আধারে রান্না ঘরে অগ্নি সংযোগ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

ব্রহ্মরাজপুর সাহা পাড়া এলাকার মাসুম গাজী জানান- ২ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলাম।এসময় আমার বাবা মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা বোন শারমিনকে দেখতে গিয়েছিল। ঘুমিয়ে থাকা অবস্থায় আমার মায়ের ডাকচিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার বসত ঘরের সাথে থাকা রান্না ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় বাড়ির সবাই এবং প্রতিবেশীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ২ আইসি মাহবুব রহমানসহ সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাসুম গাজীর মা পারুল পারভীন জানান- রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি ও আমার স্বামী শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমার মেয়ে শারমিনকে দেখে বাড়ি আসি। এসময় আমার বাড়ির সামনে আমবাগানে প্রতিবেশী সোনা বিশ্বাসের পুত্র গোপাল বিশ্বাস ও অজ্ঞাত একজন লোক দাড়িয়ে বিড়ি খাচ্ছে। আমরা ক্লান্ত থাকায় দ্রুত খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তখন হঠাৎ রান্না ঘরের মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আমার ডাকচিৎকারে বাড়ির সবাই ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় দুজনকে দৌড়ে পালাতে দেখি। রান্না ঘরের পিছন দিক থেকে আমাদের বাড়ির সবাইকে পুড়িয়ে মারার জন্য আগুন দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

এসময় তিনি আরও জানান- আমাদের রান্না ঘরে গ্যাসের চুলা ও সিলিন্ডার ছিল। আর এক মিনিট দেরি হলে গ্যাসের চুলা ও সিলিন্ডারে আগুন লেগে গেলে আমরা সবাই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যেতাম।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাসুম গাজী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান- অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন