শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে সোনার বারসহ এক ব্যক্তি আটক

আবুল কাসেম, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১০পিচ সোনার বারসহ আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে স্থলবন্দরের বাশকল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা জানতে পারেন, ভোমরা ইমিগ্রেশন এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা বাশকল এলাকায় কৌশলে অবস্থান নেয়।

এসময় বাইসাইকেলে বাশকল এলাকা পার হওয়ার সময়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ০১ কেজি ৪শ’ ১০ গ্রাম যার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও জব্দকৃত সোনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী